রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নাইজেরিয়ায় অপহৃত ১৮৭ জন উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় অপহরণের শিকার ১৮৭ জনকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উত্তর-পশ্চিমাঞ্চলের গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে অপরাধী চক্রের শিবির থেকে তাদের উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশের বরাতে শুক্রবার (৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

স্থানীয়ভাবে পরিচিত সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় বহু বছর ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর মধ্যে রয়েছে গ্রামে অভিযান-লুটপাট এবং মুক্তিপণের জন্য অপহরণ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার জামফারা রাজ্য থেকে শিশু, নারী, পুরুষসহ ১৮৭ জন ভুক্তভোগীকে মুক্ত করা হয়।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে জানান, কয়েক সপ্তাহ বন্দি থাকার পর তাদের নিঃশর্তভাবে উদ্ধার করা হয়। ঘণ্টাব্যাপী ব্যাপক তল্লাশি-অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। দেশটির জামফারা, কাটসিনা, সোকোটো এবং কাদুনা রাজ্যের জঙ্গলে অপরাধী চক্রগুলো গোপনে শিবির স্থাপন করেছে। যেখানে স্কুল শিক্ষার্থীদের মুক্তিপণের জন্য অপহরণ করে আটকে রাখে তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ