বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সবাইকে খুশি করতে গিয়ে হারাবেন না নিজের দ্বীন নিউইয়র্কের আইনসভায় ইতিহাস গড়লেন হিজাবি নারী আবের কাওয়াস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল আল-সাইয়েদ মাওলানা মনির হোসেন কাসেমী ডেঙ্গু আক্রান্ত, দোয়া কামনা ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩২৪ টাকা প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া

আল-আকসায় ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার নিষেধাজ্ঞা তুলে দেওয়া নিম্ন আদালতের বিতর্কিত রায় বাতিল করেছে ইসরায়েলের একটি আদালত। খবর আল জাজিরা।

গত মঙ্গলবার আদালত ইহুদিদের প্রার্থনায় অনুমতি দিলে ফিলিস্তিন ও মুসলিম বিশ্ব প্রতিবাদ জানায়।

মাস খানেক আগে আরেহ লিপ্পো নামের এক ইসরায়েলি রাব্বি ইসলামের তৃতীয় পবিত্র স্থানে প্রার্থনা করতে গেলে পুলিশ বাধা দিলে তিনি আদালতে যান। এর প্রেক্ষিতে নিম্ন আদালত প্রার্থনার অনুমতি দেয়।

ইহুদিরা আল-আকসা পরিদর্শন করতে পারলেও প্রার্থনা বা কোনো ধরনের ধর্মীয় আচার পালন অনুমোদিত নয়।

গত বৃহস্পতিবার ইসরায়েলি আদালতের রায়ের প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা। কারণ চুক্তি অনুসারে ইহুদিরা শুধু কাছের পশ্চিম দেওয়ালে প্রার্থনা করতে পারবে।

ইসরায়েলি পুলিশ মঙ্গলবার নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। এরপর শুক্রবার জেরুজালেম জেলা আদালতের বিচারক আরেহ রোমানফ আগের নিষেধাজ্ঞা বহাল রেখে বলেন, পুলিশ কর্মকর্তারা যথার্থ কাজ করেছেন।

ফিলিস্তিনিদের পাশাপাশি জর্ডান, মিশর ও সৌদি আরবের কর্মকর্তারা নিম্ন আদালতের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছিল।

এর আগে ইসরায়েলি নিম্ন আদালতের রায়ে তীব্র নিন্দা জানিয়েছিল জর্ডান সরকার পরিচালিত জেরুজালেম ইসলামিক ওয়াক্ফ। তারা বলেছিল, আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি মর্যাদার গুরুতর লঙ্ঘন এটি।

তখন আরও বলা হয়, ইসরায়েলের বিচার বিভাগের এ রায়ে মুসলমানদের পবিত্রতম স্থানটিতে ইহুদি অধিগ্রহণের আশঙ্কা সৃষ্টি হয়েছে।

ইহুদিদের আল-আকসায় প্রবেশের কারণে ফিলিস্তিনি ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। ফিলিস্তিনিরা ইহুদিদের প্রবেশকে উসকানি হিসেবে দেখে। যাকে চুক্তি লঙ্ঘনের পরিকল্পিত চেষ্টা বলা হয়।

-এএ