সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

চিহ্নিত হলো অবৈধ ২ লাখ মোবাইল ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন নিয়ম চালুর প্রথম পাঁচ দিনে সারাদেশে ২ লাখ ৮ হাজার ৪টি অবৈধ মোবাইল ফোন চিহ্নিত হয়েছে। ফোনগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হবে বলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিটিআরসি।

জানা গেছে, গত ১ থেকে ৫ অক্টোবর— এই ৫ দিনে বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমে সচল হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৭৫৭টি মোবাইল ফোন। এর মধ্যে বৈধতা পেয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৫৭টি। আর অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে ২ লাখ ৮ হাজার ৪টি ফোন। এসব ফোন একবারে বন্ধ না করে ক্রমান্বয়ে বন্ধ করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, বিটিআরসির কর্মকর্তারা বৃহস্পতিবার বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানীর কয়েকটি শপিং মলের মোবাইল ফোনের দোকানে ক্রেতাদের কাছে বিক্রি করা অনিবন্ধিত ফোন ফেরত নেওয়ার জন্য চিঠি বিতরণ করেছেন। ওই চিঠি হাতে পেয়ে মোবাইল ব্যবসায়ীরা তা মানবে বলে সম্মতিও দিয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির মিডিয়া উইংয়ের উপ-পরিচালক জাকির হোসেন খাঁন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ