সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন

মিরপুরে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে র‌্যাব। চিড়িয়াখানা সড়কের পাশে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়।

বুধবার (৬ অক্টোবর) সকালে শেলটি উদ্ধার করে র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ টিম।

প্রধান সড়ক সংলগ্ন একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্র বলছে, চিড়িয়াখানা সড়কের ৮ নম্বর কমিউনিটি সেন্টারের পাশে একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। একপর্যায়ে মাটির দুই থেকে আড়াই ফুট গভীরে শ্রমিকেরা মর্টার শেলটি দেখতে পান এবং বাড়ির মালিককে জানান।পরে বাড়ির মালিক বিষয়টি র‍্যাবকে জানায়। খবর পেয়ে র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করেন।

এ বিষয়ে র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের মেজর মশিউর রহমান বলেন, ‘মর্টার শেলটি অনেক আগের। এটি উদ্ধারের জন্য নির্দিষ্ট এলাকা ঘিরে রাখা হয়েছে। মাটির নিচে আরও মর্টার শেল আছে কি না, তা মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে দেখছি আমরা।’

উদ্ধার করা মর্টার শেলটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে বলে জানান মেজর মশিউর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ