শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

কুকুরের কামড় থেকে সাবধান: একটি দুর্ঘটনা সবাইকে সতর্কবার্তা দিয়ে যায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুহাইল আবদুল কাইয়ুম।। জামিআ ইসলামিয়া ঢাকার সাথে সম্পৃক্ত এমন কাউকে পাওয়া যাবে না, যিনি জামিআ ইসলামিয়া ঢাকার নায়িব সাহেব মুফতী ইমদাদুল হক সাহেবকে চিনেন না।

মাদরাসার জন্য নিবিদিত প্রাণ একজন ব্যক্তি। মাদরাসার এক কাজে আজ তিনি বাদ আসর এক জায়গায় গিয়েছিলেন। আসার পথে পেছন দিগ থেকে এসে একটি কুকুর তাকে কামড় দিয়ে চলে যায়। এতে প্রচুর ব্লাডিং হয়। পায়জামা ছিড়ে যায়।

সাথে সাথে তাকে নিয়ে ঢাকা মেডিকেল আসি। দায়িত্বরত মেডিকেল অফিসার জানায়, ঢাকা মেডিকেলে জলাতঙ্কের টিকা দেওয়া হয় না। আমাদেরকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল যেতে বলেন তারা। আমরা এখন মহাখালী যাচ্ছি। সিএনজিতে আছি।

এ পরিস্থিতিতে আমার মনে হয়েছে, সবাইকে সতর্ক করা দরকার। জানিয়ে দেওয়া দরকার সবাইকে এখন কুকুরে কামড় দেওয়ার মৌসুম চলছে। সাধারণত আগস্ট থেকে নভেম্বরের সময়টুকুতে কুকুর কামড়িয়ে থাকে। এ সময়টাতে সবার সতর্ক থাকা উচিত। কুকুর কামড় দেওয়ার জন্য কুকুরকে উত্তেজিত করার প্রয়োজন নেই। নায়েব সাহেব কিন্তু কুকুরকে খুঁচা দেননি। কামড় খাওয়ার আগে কুকুরকে তিনি দেখেনও নি।

অতএব এ সময়ে প্রয়োজন ছাড়া ঘোরাফেরা না উচিত। প্রয়োজনে বের হলে দুআ কালাম পড়ে সতর্কতার সাথে চলা উচিত। আল্লাহ তাআলা সবাইকে সব ধরনের বিপদআপদ থেকে হিফাযত করুন।

পরিশেষে নায়েব সাহেবের সুস্থতার জন্য সকলের কাছে দুআ কামনা করছি। আল্লাহ পাক তাঁকে দ্রুত সুস্থ করে দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ