সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

যে ৪ বদঅভ্যাসে বাড়তে পারে ব্রেইন স্ট্রোকের ঝুঁকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জটিল রোগগুলোর মধ্যে অন্যতম ব্রেইন স্ট্রোক। মস্তিষ্কের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ বাধাপ্রাপ্ত হলে, মস্তিষ্কের টিস্যুতে অক্সিজেন ও পুষ্টি পেতে বাধা পেলে স্ট্রোক হতে পারে।

আমাদের দৈনন্দিন জীবনে কিছু বদঅভ্যাসে ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসসহ নানা কারণে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।

তাই নিজেকে সুরক্ষিত রাখতে ও সচেতন হতে জানুন এমন কয়েকটি অভ্যাস সম্পর্কে যেগুলো বাড়িয়ে তুলতে পারে ব্রেইন স্ট্রোকের ঝুঁকি—

১. ধূমপান

আমাদের দেশের সবচেয়ে বেশি পরিচিত ক্ষতিকারক অভ্যাস হচ্ছে ধূমপান। কিন্তু এই অভ্যাসটি ব্রেইন স্ট্রোকসহ হার্ট ও শ্বাসকষ্টেরও অনেক ক্ষতি করে। মেডিসিন বিশেষজ্ঞ জন হপকিন্স বলেন, ধূমপান ব্রেইন স্ট্রোকের ঝুঁকি প্রায় দ্বিগুণ বাড়িয়ে তোলে।

২. কায়িক শ্রমের অভাব

নিষ্ক্রিয় থাকা বা শরীরকে নির্লিপ্ত করে রাখা শুধু ওজনই বাড়ায় না, এর পাশাপাশি এটি বড় ধরনের অসুখেরও কারণ হতে পারে। এটি ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেক বেশি। তাই ঝুঁকি এড়াতে নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাওয়া এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাসকে বদলাতে হবে।

৩. অ্যালকোহল গ্রহণ

এই বিষয়টি অনেকেরই জানা যে অ্যালকোহল বা মদপান করলে তা স্ট্রোকের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। মেডিসিন বিশেষজ্ঞ জন হপকিন্স বলছেন, মদপান করলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে এবং এটি রক্তচাপ অনেক বাড়িয়ে দেয়।

৪. অন্যান্য কারণসমূহ

ব্রেইন স্ট্রোকের জন্য আরও বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন— উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, অ্যাট্রিয়ালফাইব্রিলেশন বা অনিয়মিত হৃদস্পন্দন ইত্যাদির কারণেও ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ