সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’ 

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা হলেন- আব্দুস সালাম ও জিয়াউর রহমান।

শুক্রবার দিবাগত মধ্যরাতে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে এপিবিএনের একটি দল। এ নিয়ে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন রোহিঙ্গাকে আটক করলো এপিবিএন।

ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন’র পুলিশ সুপার নাঈমুল হক দুই রোহিঙ্গাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের পর রাতেই তাদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে এর আগে শুক্রবার দুপুরে মোহাম্মদ সেলিম প্রকাশ ওরফে লম্বা সেলিমকে আটক করে এপিবিএন’র সদস্যরা।

গত বুধবার রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ