সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

করোনায় মৃত্যুর সংখ্যা বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫১০ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৬০ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে গতকাল বুধবার করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৯৯ শতাংশ।

এ নিয়ে দশম দিনের মতো দেশে শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। এর আগে চলতি বছরের ৭ এপ্রিল করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮ শতাংশে।

এরপর দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়তে বাড়তে জুলাই মাসে শনাক্তের হার ৩২ শতাংশ ছাড়িয়ে যায়। সরকার করোনা নিয়ন্ত্রণে প্রায় দেড়মাস সারাদেশে লকডাউন দেয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে।

বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১১ ও নারী ১২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ