সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান

বিশ্বকে পারমাণবিক অস্ত্র ব্যবহার প্রত্যাখ্যান করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মানবজাতির সুবিধার জন্য পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে সমর্থন করতে বিশ্বকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রত্যাখ্যান করতে হবে।

৭৬তম ইউএনজিএর পাশাপাশি আয়োজিত স্মারক উচ্চ-স্তরের অনুষ্ঠানে এক ভাষণে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবস্থান এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রতি সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত করেন।

মোমেন বলেন, ‘বিশ্বকে পারমাণবিক যুদ্ধের কবল থেকে মুক্ত করতে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরমাণু নিরস্ত্রীকরণে বাংলাদেশের অঙ্গীকার ও আনুগত্যের ভিত্তি হিসেবে এই আহ্বান।’

অস্ত্র ব্যবহারের বিপজ্জনক পরিণতিগুলি স্বীকার করে, তিনি সদস্য দেশগুলোকে অনুৎপাদনশীল অস্ত্রশস্ত্রের জন্য অর্থহীন বিনিয়োগ বন্ধ করতে এবং বিশ্বের সীমাবদ্ধ সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তন, এসডিজি এবং শান্তি ও স্থিতিশীলতার মতো সমস্যার সমাধানের আহ্বান জানান।

মোমেন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে মুষ্টিমেয় রাষ্ট্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি পারমাণবিক অস্ত্রের হুমকি বা ব্যবহারের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী দেশগুলোর কাছ থেকে কার্যকর, নিঃশর্ত ও বৈষম্যহীন আশ্বাস দাবি করেন।

পররাষ্ট্রমন্ত্রী শান্তিপূর্ণ ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার জন্য বাংলাদেশের প্রস্তুতি তুলে ধরেন। -ইউএনবি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ