সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

জেনে নিন রসুনের অসাধারণ ৬ উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের রান্নাঘরেই মেলে এমন একটি অতিপরিচিত উপাদান, যা কিনা বহু জটিল রোগের প্রাকৃতিক সমাধান। এক কোয়া রসুনের গুণ বলে শেষ করা যাবে না। বিভিন্ন তরকারিতে মসলা হিসেবে ব্যবহার করা হয় এটি। আবার কাঁচাও খাওয়া যায়।

প্রাচীনকাল থেকেই রসুনকে বিভিন্ন রোগ ও ত্বকের সমস্যার প্রাকৃতিক সমাধান হিসেবেও ব্যবহার হয়ে আসছে।

বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এবং ব্রণের চিকিৎসা থেকে শুরু করে খুশকি ও মশা থেকে মুক্তি পাওয়ার সমাধান পর্যন্ত করতে পারে রসুন।

১. পেটের জ্বালা কমাতে

বদহজম বা অ্যাসিডিটির সমস্যার জন্য হওয়া পেটের জ্বালা কমাতে অনেক কার্যকরি হচ্ছে রসুন। এর জন্য এক চামচ পরিমাণ রসুনের কোয়া থেতলে নিয়ে তার সঙ্গে আধাচামিচ পরিমাণ মধু মিশিয়ে সকালে খালি পেটে খান। এতেই দূর হবে পেট জ্বালার সমস্যা।

২. ব্রণ প্রতিরোধ করে

রসুনে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য থাকার কারণে এটি ব্রণের ব্যথা কমায় এবং রসুনের অ্যালিসিনের উপস্থিতি ব্যাক্টেরিয়া হত্যা করে। ফলে আপনার ত্বকের ছিদ্রগুলো আটকে রেখে ব্রণের সমস্যা দূর করতে সহায়তা করতে পারে।

এর জন্য শুধু রসুনের কোয়া অর্ধেক করে কেটে নিয়ে আক্রান্ত স্থানে ঘষুণ। এতেই পাবেন উপকার।

৩. কাশি থেকে মুক্তি মেলে

সর্দি-কাশি বা গলা চুলকানোর সমস্যা দূর করতে পারে রসুন। এর জন্য কয়েকটি রসুনের কোয়া এক কাপ পানিতে ৫ মিনিটের জন্য সিদ্ধ করুন। পরে তা ছেঁকে নিয়ে কিছু পরিমাণে মধু মিশিয়ে গরম গরম পান করুন। এতেই কমে যাবে সর্দি-কাশির সমস্যা।

৪. খুশকি দূর করে

অনেক আগে থেকেই চুল ও ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার হয়ে আসছে রসু ন। আর খুশকি দূর করতে এটি বিশেষভাবে কার্যকরী। এর জন্য ৫টি টিপস দেখুন এখানে- স্থায়ীভাবে খুশকি দূর করতে রসুনের ৫ ব্যবহার

৫. মশা দূর করে

মশা তাড়াতেও অনেক কাজ করে রসুন। এর জন্য ৬-৮টি রসুনের কোয়া নিয়ে কিছু পানিতে পাঁচ-১০ মিনিটের জন্য সিদ্ধ করুন। পরে সেই পানি স্প্রে বতলে নিয়ে ঘরে ছড়ালেই দূর হবে মশা।

৬. কাঁটা ফোটার জ্বালা কমায়

স্প্লিন্টার বা কাঠ অথবা কাচের বিভিন্ন তীক্ষ্ণ অংশ ত্বকে প্রবেশ করে অনেক জ্বালার সৃষ্টি করতে পারে। এ থেকে পরিত্রাণ পেতে, অর্ধেক রসুন কেটে নিয়ে একটি ব্যান্ডেজের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যান্ডেজ করে রাখুন। রসুনের অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য প্রাকৃতিকভাবে আপনার স্প্লিন্টার জ্বালা দূর করবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ