বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর ‘রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’  নবীজি (সা.) এর প্রতি ভালোবাসা আজ সন্ধ্যায় ‘মাহফিলে ইশকে নবী'র আয়োজন করছে জামিয়া কাসেম নানুতবী প্রতিবন্ধীদের জন্য মসজিদে নববীতে কুরআন হিফজের বিশেষ ব্যবস্থা ‘জীবনের সর্বাবস্থায় রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করতে হবে’ উত্তরায় খেলাফত মজলিসের ‘সীরাতে মুস্তফা (সা.)’ আলোচনা সভা নবীজির স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল আজ, পালিত হচ্ছে নানা আয়োজনে ইসলামে কোনটি জরুরি তা নির্ধারণ করা বিচারকদের কাজ নয়: ওয়াইসি নবীজির সিরাত মানবতার জন্য পূর্ণাঙ্গ আদর্শ: মাওলানা ফজলুর রহমান

অস্ট্রিয়ায় হিজাব পরায় মুসলিম নারীর মুখে থুথু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হিজাব পরিধান করায় এক মুসলিম নারীকে আক্রমণের ঘটনা ঘটেছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সী জানায়, ভিয়েনায় একটি বাসে ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটে। আক্রমণের শিকার হওয়া ওই নারী তুরস্কবংশদ্ভূত। ওই নারীর নাম ব্যারা বোলাত।

ভুক্তভোগী ওই নারী আনাদুলু এজেন্সীকে জানান, বাসে এক নারী তার দিকে তেড়ে এসে বলেন, অন্ধবিশ্বাস নিয়ে তুরস্কে চলে যাও তুমি।

ভুক্তভোগী ওই নারী হতাশ হয়ে বলেন, আমার জন্য খুব পীড়াদায়ক ঘটনা। এমন পরিস্থিতি আমার জীবনে কখনো আসেনি। এমন ঘটনা ঘটলে কি করা উচিত তা আমার জানা নেই।

তিনি আরও জানান, আক্রমণকারী আজেবাজে কথা বললেও তিনি কানে তুলেননি। কিন্তু আক্রমণকারী থেমে না থেকে তাকে একেরপর এক বিদ্বেষমূলক মন্তব্য করেই যাচ্ছিলেন।

একপর্যায়ে আক্রমণকারী তার মুখে থুথু নিক্ষেপ করেন। পরে বোলাত বাস থেকে নেমে গেলে ওই আক্রমণকারী নেমে তার হিজাব খুলে ফেলার চেষ্টা করেন। এতে হিজাবের সূচের আঘাতে বোলাত আহত হন। পরবর্তীতে বোলাত আক্রমণকারীর ছবি তুলতে চাইলে সে পালিয়ে যায়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বর্ণবাদী এবং বিদ্বেষমূলক ঘটনা বিস্তারিত তুলে ধরেন বোলাত। এ সময় তিনি লেখেন এমন ধরনের আক্রমণ হলে কারও চুপ করে থাকা উচিত নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ