সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

দেশে দ্বিতীয় ডোজের আওতায় ১ কোটি ৫৭ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৫৬৯ ডোজ টিকা দেয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার ৫১১ ডোজ টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৩১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৮১ হাজার ২৫২ জন। আর বৃহস্পতিবার দুই ডোজ মিলিয়ে দেয়া হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৬৭৩ ডোজ টিকা।

এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৬ হাজার ৩২২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৮৯৬ জনকে।

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে ১০ হাজার ৯৫৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৬৪৭ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা বৃহস্পতিবার প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮৮ হাজার ২৭৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৫১ হাজার ৫৯৪ জন।

মডার্নার টিকা বৃহস্পতিবার প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৪০৪ জন এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৯ হাজার ৫৮১ জনকে। এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৪৩৪ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ