সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

বায়ু দূষণে বিশ্বে প্রথম বাংলাদেশ, শহর হিসেবে তৃতীয় ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর দেশগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে বাংলাদেশ। আর সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক গাইডলাইনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস এমনটা জানিয়েছে।

বায়ু দূষণে বাংলাদেশের পরেই রয়েছে দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশে পাকিস্তান ও ভারত।

গ্রিনপিসের বরাত দিয়ে আলজাজিরা জানায়, দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকায় ২০২০ সালে বাতাসে ভাসমান সূক্ষ্ম কণার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম২.৫) মাত্রা ডব্লিউএইচও’র নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ১৫ গুণ বেশি ছিল।

তালিকার শীর্ষে থাকা দিল্লিতে ২০২০ সালে বাতাসে পিএম২.৫ এর মাত্রা ডব্লিউএইচও নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ১৭ গুণ বেশি ছিল। আর দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরে ছিল ১৬ গুণ বেশি।

ডব্লিউএইচও’র মতে, ঘরে-বাইরে বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মারা যায় ২০ লাখ মানুষ।

গত ২০০৫ সালের পর বায়ু-মান সংক্রান্ত গাইডলাইন আরও কড়াকড়ি করে সম্প্রতি নতুন গাইডলাইন প্রকাশ করেছে ডব্লিউএইচও।

এতে বাতাসে ভাসমান কণা পিএম১০ ও পিএম২.৫, ওজোন, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, কার্বন মনো-অক্সাইড ইত্যাদির বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।

পরিবেশবিদ ও জনস্বাস্থ্য বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, দূষণ কমাতে অবিলম্বে তৎপর না হলে শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সারের মতো রোগ আরও বিপজ্জনক আকার নিতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ