সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই

স্কুল কলেজে সংক্রমিত হওয়ার তথ্য পাইনি: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্কুল-কলেজ খোলার পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছাড়ানোর কোনা তথ্য এখন পর্যন্ত আসেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ রোববার ঢাকার যাত্রাবাড়ীতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “স্কুল-কলেজ খোলার পর এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে কোনো জায়গায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা এখন পর্যন্ত মনে হয়নি। তবে আমাদের খুব সচেতন থাকতে হবে।”

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় গত ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। প্রাথমিকভাবে একেক দিন একেক সময়ে একেক শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, “একটা সমাজ তো তাদের অভ্যাস রাতারাতি বদলাতে পারে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত অভ্যাসগুলো আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে। একদিনে আমরা সব আশা করে ফেলছি তা না।

“সবার মধ্যে একটা চেষ্টা দেখছি। যেটা দেখেছি সেটা দিয়ে আমি স্ন্তুষ্ট। সবার চেষ্টা আছে। আমরা আশা করছি, আমরা একটি স্বাস্থ্যসম্মত জায়গায় পৌঁছতে পারব।”

একজন সাংবাদিক শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তার আসার খবর পেয়েই যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিষ্কার করা হয়েছে।

উত্তর দিতে গিয়ে দীপু মনি বলেন, “আমরা এখানে আসলাম, তারা জানতেন। সে কারণে প্রস্তুতি ভালো। আমরা আশা করব এমনিতেও তাদের প্রস্তুতি খুব খারাপ না। এটি অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান, আরও অনেক ভালো হতে পারে। তবে প্রতিষ্ঠানটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি।

“আর পরিষ্কারের কাজ তো সব সময়ই হতে পারে। সারাক্ষণই হতে থাকবে। আমি এসেছি বলে পরিষ্কার হয়েছে কিনা তা তো বলতে পারছি না। তবে আমরা এখানে যেমন জানিয়ে এসেছি, অনেক জায়গায় না জানিয়ে চলে যাব। আপনাদের রিপোর্টের ‍ভিত্তিতে আমরা জানতে পারছি লোকে মানার চেষ্টা করছে। বিশেষ করে গ্রামাঞ্চলে।”

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ