সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই

টিকা নিলেন আরও সাড়ে ৫ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৬০৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ২২ লাখ ৬৯ হাজার ৪৭৩ ডোজ টিকা মজুত আছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৯৭৫ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন।

রোববার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ২১১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৬৬ জনকে। তবে আজ ফাইজারের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৩৫ হাজার ৩১১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৩৩৩ জন। মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৪৩৮ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯ হাজার ১৬ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৫০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ