সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন

রাজধানীতে ভেজাল ওষুধসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বাবুবাজার সুরেশ্বরী মেডিসিন প্লাজার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাইফুর রহমান আজাদের নেতৃত্বে একটি দল তাদের গ্রেফতার করে।

এসময় উপস্থিত ছিলেন- ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এটিএম কিবরিয়া খান ও মওদুদ আহমেদ।

এডিসি সাইফুর রহমান আজাদ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক ওষুধ ব্যবসায়ী একটু বেশী লাভের আশায় মিটফোর্ট মার্কেট থেকে ওষুধ নেয়। তাদের অনেকেই হয়তো জানে না এসব নকল কিংবা ভেজাল ওষুধ। আর খালি চোখে বুঝারও কোন উপায় নাই।

‘ওষুধ প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে আমরা বাবুবাজার সুরেশ্বরী মেডিসিন প্লাজার নিচতলার মেডিসিন ওয়ার্ল্ড ও অলোকনাথ ড্রাগ হাউস এবং পার্শ্ববর্তী হাজি রানি মেডিসিন মার্কেটের নিচতলায় রাফসান ফার্মেসি থেকে বিপুল পরিমাণে নকল আই-পিল, সুপার গোল্ড কস্তুরি, ন্যাপ্রোক্সেন প্লাস-৫০০, বেটনোভেট-সি, প্রটোবিট-২০, ইনো, সেনেগ্রা-১০০, প্রিয়াকটিন, মুভ, রিং গার্ড, হুইটফিল্ড, নিক্স রাবিং বাম, ভিক্স ও ভিক্স কোল্ড প্লাস ও গ্যাকজিমা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, এ ঘটনায় কোতোয়ালী থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫- গ এর ০১(গ) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-২৩ তারিখ ১৮/০৯/২০২১।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ