মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ইভ্যালির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম চঞ্চল নামে এক ব্যক্তি।

তিনি অনলাইনে ইভ্যালি থেকে একটি মোটরসাইকেল কেনার জন্য টাকা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও মোটরসাইকেল না দেওয়ায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) কোতোয়ালি থানায় এই অভিযোগ দেন চঞ্চল।

অভিযোগে বলা হয়েছে, গত ২৯ মে ইভ্যালি থেকে এক লাখ ৩০ হাজার ১৪০ টাকায় ভারতীয় বাজাজ কোম্পানির একটি পালসার মোটরসাইকেল কেনার জন্য অর্ডার দেন তিনি। এরপর কয়েকটি কিস্তিতে পুরো টাকা পরিশোধ করেন চঞ্চল। আর টাকা পরিশোধের ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাস পার হলেও পণ্যটি ডেলিভারি পাননি তিনি।

এ ঘটনায় ইভ্যালির হটলাইন নম্বরে যোগাযোগ করা হলেও এর কোনো সমাধান পাওয়া যায়নি। এভাবে দিনের পর দিন প্রতিষ্ঠানটি অভিযোগকারীর সঙ্গে প্রতারণার করে আসছে। তাই তিনি নিরুপায় হয়ে অভিযোগ দায়ের করেছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের বিষয়ে একজন অফিসারকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ