সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন

'ভোলায় রাসূল সা.-কে অবমাননাকারী গৌরাঙ্গকে অবিলম্বে গ্রেফতার করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী গৌরাঙ্গকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা মুহাম্মদ নুরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ দাবী জানান।

বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি ভোলায় গৌরাঙ্গ নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সা. এর শান, মান ও মর্যাদাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়ে সারা বাংলাদেশ তথা সমগ্র পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত করেছে। এই উগ্রবাদী গৌরাঙ্গকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এবং হেফাজতে ইসলামের দীর্ঘদিনের দাবি আল্লাহ, রাসূল সা., কুরআন, হাদীস তথা ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি কটাক্ষকারীদের বিরুদ্ধে সংসদে শাস্তিমুলক আইন পাস করতে হবে। কেননা দেশে এই ধরনের আইন না থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করার জন্য এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে অরাজকতার ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত থাকবে।

‘অন্যথায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এই ঘটনার প্রতিবাদে প্রতিরোধ গড়ে তোলার জন্য যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে’।

অবিলম্বে এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর পক্ষ থেকে নেতৃদ্বয় সরকারের প্রতি জোর দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ