সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি

টিকা নিলেন আরও প্রায় তিন লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছেন আরও দুই লাখ ৯৬ হাজার ৮৬৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৮৪ হাজার ৮০৩ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ১২ হাজার ৬৩ জন।

প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৯ হাজার ৯৯১ জন ও নারী ৮৪ হাজার ৮১২ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ হাজার ৪৩৮ জন ও নারী ৪৮ হাজার ৬২৫ জন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে সারাদেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়ালো তিন কোটি ৫৪ লাখ ৫৫ হাজার ৯০৫ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতা দুই কোটি ১৩ লাখ ২৪ হাজার ১৮ জন ও দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা এক কোটি ৪১ লাখ ৩১ হাজার ৮৮৭ জন।

এখন পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা চার কোটি ১৬ লাখ ১৬ হাজার ৬৬৭ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে চার কোটি ১০ লাখ ৫২ হাজার ৩৬০ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ৬৪ হাজার ৩০৭ জন নিবন্ধন করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ