মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নিজ কার্যালয়ের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের (পিএমও) গাড়ি কেনা বাতিল করে সেই অর্থ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় খরচের নির্দেশ দিয়েছেন।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার জন্য বরাদ্দ ১৫ কোটি টাকা স্বাস্থ্যসেবায় ব্যয় হবে বলেও জানান তিনি। তিনি আরও জানান, ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে মোটরযান ক্রয় খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এ টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করতে দেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তার নিজের কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন।

ইহসানুল করিম আরও বলেন, করোনাকালীন প্রধানমন্ত্রী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে স্বাস্থ্যের অবকাঠামো ও সরঞ্জাম সুবিধা বাড়ানো, আইসিইউ বৃদ্ধি, হাসপাতালের সক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, বিনামূল্যে করোনা টিকা সরবরাহসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বহু পদক্ষেপ নিয়েছেন। মানুষের স্বাস্থ্যসেবার জন্য তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। নিয়মিত সেসব ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় ব্যয়ের মাধ্যমে আরও বহু মানুষ উপকৃত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করতে রোববারই সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

আহসান কিবরিয়া সিদ্দিকি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার ১৫ কোটি টাকা স্বাস্থ্যসেবার কাজে দিয়ে মিতব্যয়িতার নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ