মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

অপরিকল্পিত ঢাকাকে বাসযোগ্য করতে হবে: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অপরিকল্পিত ঢাকাকে সবার বাসযোগ্য সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় পরিণত করতে হবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্তৃক জুম প্ল্যাটফর্মে আয়োজিত জিআইএস এবং অটোক্যাড বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মেয়র বলেন, জিওগ্র্যাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এবং অটোক্যাডের যথাযথ ব্যবহার আধুনিক ঢাকা গড়ার পথকে আরও গতিশীল করবে। ঢাকা মহানগরীর প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪৯ হাজার লোক বসবাস করে উল্লেখ করে মো. আতিকুল ইসলাম বলেন, নগরবাসীর কল্যাণে পরিকল্পনাবিদসহ সকলকে নিজ নিজ অবস্থানে থেকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, 'সবার ঢাকা' মোবাইল অ্যাপস ব্যবহার করে যেকোনো নাগরিক রাস্তা, মশক, সড়ক বাতি, আবর্জনা, জলাবদ্ধতা, পাবলিক টয়লেট, নর্দমা ও অবৈধ স্থাপনা সংক্রান্ত বিষয়ে সরাসরি তার মতামত কিংবা অভিযোগ অতি সহজেই ডিএনসিসির কাছে তুলে ধরতে পারেন এবং দ্রুততম সময়ের মধ্যেই উক্ত সমস্যার সমাধান‌ও পাচ্ছেন।

মেয়র আরও বলেন, মহানগরীতে খুব শীঘ্রই ২ লক্ষ রিক্সাকে কিউআর কোডের আওতায় আনা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ