রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের সড়ক থেকে জিয়ার নামফলক অপসারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোর সিটির রাস্তা থেকে জিয়াউর রহমানের নামফলক অপসারণ করেছে বাল্টিমোরের মেয়র অফিস।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নামফলকটি সরানো হয়।

জিয়াউর রহমানের নামে রাস্তার নামকরণ করায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, শেখ হাসিনা মঞ্চ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা বাল্টিমোর মেয়র অফিসে প্রতিবাদ জানিয়ে ইমেইল, চিঠি ও ফোনের মাধ্যমে প্রতিবাদ জানান। পরে তারা সাক্ষাৎকার চেয়ে আবেদন করেন।

এরপর বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করে মেয়র অফিস।

এ সময় মিটিংয়ে সংযুক্ত ছিলেন ড. প্রদীপ রঞ্জন কর, শামীম চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ আলি সিদ্দিকী, অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার, এমএ করিম, জাহাঙ্গীর মঞ্জুর চৌধুরী, জালাল উদ্দিন জলিল, টি মোল্লা, রোমানা আক্তার।

এছাড়া বাংলাদেশ থেকে যুক্ত ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, মোহাম্মদ এ আরাফাত, সিটির প্রতিনিধি ক্যাটলিনা রডরিগেজ, ডেভিড লিয়াম, শহিদুল ইসলাম প্রমুখ।

বৈঠকে আওয়ামী লীগের নেতারা বলেন, ‘একজন স্বৈরশাসকের নামে যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশে কোনো স্থাপনার নাম হতে পারে না।’

পরে বাল্টিমোর সিটি কর্তৃপক্ষ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একমত হয়ে জিয়াউর রহমানের নামে রাস্তার সাইন সরিয়ে ফেলার আশ্বাস দেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ