রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মসজিদে নাচের শুটিং: অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: একটি ঐতিহাসিক মসজিদে শুটিং করায় সাবা কামার নামে পাকিস্তানি এক অভিনেত্রীর  বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।

জানা গেছে, তার সহ-অভিনেতা গায়ক বিলাল সাইদের বিরুদ্ধে গত বছর মামলা করে লাহোর পুলিশ।

এ মামলায় বার বার হেয়ারিং-এর তারিখ এড়িয়ে গিয়েছেন তারা। তবে এবার তাদের বিরুদ্ধে পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ধারায় করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন লাহোর ম্যাজিস্টেরিয়াল কোর্ট। এই ঘটনার জেরে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে দুই পুলিশ অফিসারকে।

সাবা কামার ও বিলাল সইদের বিরুদ্ধে অভিযোগ, লাহোরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ ওয়াজিদ খানে নাচের দৃশ্যে শুটিং করেছিলেন তারা। ঘটনার জেরে তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন পাকিস্তানের সাধারণ মানুষ।

পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার বলিউডেও অভিনয় করেছেন ইরফান খানের বিপরীতে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ