শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

'করোনায় স্কুল বন্ধ থাকায় দুর্ভোগে দক্ষিণ এশিয়ার কয়েক কোটি শিশু'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারিতে স্কুল বন্ধ থাকায় দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর কয়েক কোটি শিশু দুর্ভোগে রয়েছে।

পাশাপাশি অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও ইন্টারনেট সংযোগের অভাবে তা আরও মারাত্মক হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক জর্জ লেরিয়া আদজেই দেশগুলোর কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে দ্রুত স্কুল খুলে দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মহামারির আগেও এই অঞ্চলের ৬০ শতাংশ শিশুই ১০ বছরের আগে ঠিক মতো পড়তে ও লিখতে জানতো না। আর মহামারির সময়ে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এসব শিশুরা আরো পিছিয়ে পড়েছে। সংস্থাটি জানায় করোনার সময় স্কুল বন্ধ থাকায় অঞ্চলটির ৪৩ কোটির বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ