রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শিক্ষকরা জিন্স-টিশার্ট, শিক্ষিকারা টাইট পোশাক পরতে পারবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক সংক্রান্ত এ গুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে পাকিস্তান।নতুন নির্দেশিকায় বলা হয়েছে দেশটির স্কুল-কলেজের শিক্ষকরা জিন্স-টিশার্ট পরে পড়াতে পারবেন না। শিক্ষিকারা স্কুল-কলেজে পাঠদানের সময় টাইট পোশাক পরতে পারবেন না। এমনকি স্কুল-কলেজের কোনো অনুষ্ঠানেও এ ধরনের পোশাক পরা যাবে না।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সব স্কুল, কলেজের প্রধান শিক্ষকদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে দেশটির শিক্ষা অধিদফতর।

নতুন নির্দেশিকায় পোশাকের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের আচরণ বিধি সংক্রান্ত বিভিন্ন নিয়ম জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেক শিক্ষককে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পুরুষ শিক্ষকদের নিয়মিত চুল, দাড়ি ছাঁটতে হবে। শিক্ষক-শিক্ষিকা নির্বিশেষে সবাইকে নিয়মিত গোসল করতে হবে, নখ কাটতে হবে। স্কুল-কলেজে আসার সময় ডিওডোরেন্ট বা পারফিউম মাখতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, পড়ানোর সময় শিক্ষকদের টিচিং গাউন পরতে হবে। গবেষণার সময় ল্যাব কোট পরতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষিকাদের সালোয়ার-কামিজ, ট্রাউজার, শার্টের সঙ্গে ওড়না বা চাদর পরতে হবে। শিক্ষিকারা চাইলে স্কার্ফ বা হিজাব পরতে পারবেন। শিক্ষকদেরও শার্ট, ট্রাউজার নয়তো সালোয়ার-কামিজ পরতে হবে। শিক্ষক-শিক্ষিকা সবাইকেই ফর্মাল জুতো পরতে হবে। স্যান্ডেল পরে স্কুল-কলেজে আসা যাবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ