রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

বুস্টার ডোজ স্থগিতের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক:ধনী দেশগুলোকে চলতি বছরের শেষ পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ দেয়া স্থগিত রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গতকাল বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়েসাস। আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এসময় তিনি বলেন, দরিদ্র দেশগুলোকে শত কোটি ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিলেও ধনী দেশগুলো এর ১৫ শতাংশেরও কম ডোজ পাঠিয়েছে। এর আগে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখতে বললেও দরিদ্র দেশগুলোতে পর্যাপ্ত টিকা না থাকায় চলতি বছরজুড়েই বুস্টার ডোজ না দেয়ার আহবান জানান তিনি।

সেপ্টেম্বর মাসে প্রত্যেক দেশের অন্তত ১০ শতাংশ নাগরিক আর চলতি বছরে অন্তত ৪০ শতাংশ মানুষের টিকা নিশ্চিতের লক্ষ্য নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ধনী দেশগুলোর ব্যবহারের পর অবশিষ্ট ডোজ নিয়েই দরিদ্র দেশগুলো সন্তুষ্ট থাকবে, টিকার সরবরাহ নিয়ন্ত্রণকারীদের এমন মনোভাবের নিন্দা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সম্পূর্ণ সুস্থ মানুষদের ব্যাপক হারে বুস্টারডোজ দেয়ারও সমালোচনা করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ