রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৈনিক ওমরা পালনকারীদের সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দৈনিক ওমরা পালনকারীদের সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দৈনিক ওমরা আদায়কারীদের সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হলেও স্বাস্থ্য সচেতনতা ও করোনাবিধির প্রতি সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রণালয় বলেছে, ‘সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমরাহ করতে ইচ্ছুকরা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন’।

এর আগে সৌদি আরবের হজ ও ওমরা সেক্রেটারী আব্দুল আজিজ ওয়াজান জানিয়েছিলেন, ওমরা আদায়কারীদের সংখ্যা ৬০ হাজার থেকে ৯০ হাজার এবং ১ লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানো হবে। আল আরাবিয়া চ্যানেলের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেছেন, যারা ওমরার অনুমতি পেয়েছেন তাদের কার্যক্রম শুধু তাওয়াফ এবং সাফা মারওয়া সায়ী পর্যন্তই সীমাবদ্ধ নয়; বরং বহিরাগত ও অভ্যন্তরীণ উমরা পালনকারীদের অন্যান্য সব ইবাদত করার অনুমতি দেওয়া হচ্ছে।

এই অনুমতির অধীনে ওমরা আদায়কারীরা মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদীনা মুনাওয়ারায় মসজিদে নববীতে জিয়ারত করতে পারছেন।

সূত্র: আরব নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ