রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইসরায়েলে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলে গত তিন মাস ধরে বেড়েছে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। যদিও দেশটির বেশিরভাগ নাগরিকেরই টিকাকরণ হয়েছে। এমনকি দেশটিতে ছোটদেরও টিকা দেয়া হয়েছে। অন্য দেশ থেকে যাতায়াতের ক্ষেত্রেও জারি রয়েছে বিধিনিষেধ। তা সত্তেও সংক্রমণের হার বৃদ্ধি নতুন করে উদ্বেগ তৈরি করছে।

জুন মাসের মধ্যেই ইসরায়েলের ৮৫ শতাংশ বাসিন্দাকেই টিকা দেয়া হয়েছিল। তখন থেকেই সেখানকার বাণিজ্যকেন্দ্র, স্কুল-কলেজ, অনুষ্ঠান কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। মাস্ক পরাও আর বাধ্যতামূলক ছিল না দেশেটিতে। কিন্তু জুনের শেষে সংক্রমণের হার বাড়তেই মাস্ক পরার নিয়মে বদল আনা হয়। মাস্ক পরা বাধ্যতামূলক না থাকাকেও সংক্রমণের বাড়ার জন্য দায়ী করেছেন অনেকে।

এর পাশাপাশি টিকা কতটা সুরক্ষা দিয়েছে সে প্রশ্নও উঠছে। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, যদিও বিষয়টি নিয়ে সাইরিল কোহেন নামের এক অধ্যাপক বলেছেন, ‘এটা ঠিক সংক্রমণ থেকে বাঁচাতে মডার্না বেশি কার্যকর। কিন্তু দু’টি টিকা নেয়া থাকলে কার্যকারিতা একই রকমের।’ টিকার কার্যকারিতা এবং মাস্ক না পরাকেই ইসরাইলে সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ