শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

হাটহাজারী মাদরাসার গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন আরো যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি।।

আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর জামিয়ার মহাপরিচালক, শাইখুল হাদীস ও শিক্ষাপরিচালক নিয়োগসহ একাধিক এজেন্ডা নিয়ে দারুল উলূম হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার বৈঠক ডাকা হয়েছিল।

আজ সকাল সাড়ে ৯ টা থেকে হাটহাজারী মাদরাসার শুরার এ বৈঠক শুরু হয়েছিল।

এ বৈঠকে শুরা সদস্যদের সিদ্ধান্তে  দারুল উলূম হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা ইয়াহিয়া, মঈনে মুহতামিম হিসেবে (সহযোগী পরিচালক) দায়িত্ব পেয়েছেন মুফতি জসিম উদ্দিন,  প্রধান শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আল্লামা শেখ আহমদকে এছাড়াও শায়খুল হাদিস হিসেবে আরো দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা শোয়াইব জমিরীকে।

শিক্ষা পরিচালকের দায়িত্ব পেয়েছেন (নাজেমে তালিমাত) মাওলানা কবির আহমদ, সহকারি শিক্ষা পরিচালক হয়েছেন ( নায়েবে নাজেমে তালিমাত) মাওলানা ওমর মেখলী। বোডিং সুপার হিসবে দায়িত্ব পেয়েছেন  ( নাজেমে মাতবখ) আহমেদ দিদার কাসেমী, হোস্টেল সুপার হয়েছেন মাওলানা ফোরকান আহমদ সাতকানভী।

প্রসঙ্গত, শুরার গুরুত্বপূর্ণ এ বৈঠকে মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগ্রামীর নাম মহাপরিচালক হিসেবে প্রস্তাবনা করা হয়। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ