সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

বাংলাদেশের আকাশে আজ পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের আকাশে আজ ১৪৪৩ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে। প্রেক্ষিতে, আগামী ২৮ সফর ১৪৪৩ হিজরি, ২১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ, ০৬ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ বুধবার পবিত্র আখেরী চাহার শোম্বা পালিত হবে।

আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব)।

সভায় বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ (অতিরিক্ত সচিব), মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো: ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস. এম. মাহফুজুল হক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজী উদ্দিন মোহাম্মদ মুনীর, প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহেনুর মিয়া, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহা: নেছার উদ্দিন জুয়েল, ঢাকা জেলার এডিসি মো: ইলিয়াস মেহেদী।

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মুহা: আছাদুর রহমান, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো: আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লা ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৪৩ হিজরি সালের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ মুহাররম ১৪৪৩ হিজরি, ২৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ, ৮ সেপ্টেম্বর ২০২১ খ্রি. বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে।

এমতাবস্থায়, আগামীকাল ২৫ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ, ৯ সেপ্টেম্বর ২০২১ খ্রি. বৃহস্পতিবার থেকে পবিত্র সফর মাস মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ২৮ সফর ১৪৪৩ হিজরি, ২১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ, ০৬ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ বুধবার পবিত্র আখেরী চাহার শোম্বা পালিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ