শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

নতুন সরকারকে ইসলামি শরিয়া আইন প্রতিষ্ঠার নির্দেশ তালেবান রাষ্ট্রপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের নবগঠিত সরকারকে শরিয়া আইন প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন এখন পর্যন্ত আড়ালে থাকা তালেবানের শীর্ষ নেতা রাষ্ট্রপ্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা। তালেবান সম্প্রতি দেশটির ক্ষমতা দখলের পর নিজের প্রথম বার্তায় হিবাতুল্লাহ আখুন্দজাদা এমন কথা বললেন।

গতকাল মঙ্গলবার ইংরেজি ভাষায় দেওয়া এক বিবৃতিতে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, আমি দেশবাসীকে নিশ্চিত করছি যে, নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশে ইসলামি শাসন ও শরিয়া আইন অনুসরণ করার ব্যাপারে কঠোরভাবে কাজ করবেন। হিবাতুল্লাহ আখুন্দজাদা কখনও জনসম্মুখে আসেননি।

আখুন্দজাদা আফগানদের বলেন, নতুন নেতৃত্ব দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন’ নিশ্চিত করবে। তালেবানের প্রধান নেতা আরও বলেন, ‘লোকজনের দেশ ত্যাগ করার চেষ্টা করা উচিত হবে না।

এ ছাড়া আখুন্দজাদা বলেন, কোনো ব্যক্তির সঙ্গে ইসলামিক আমিরাতের কোনো সমস্যা নেই। আপনারা সবাই এ শাসন ব্যবস্থা ও আফগানিস্তানকে শক্তিশালী করতে অংশগ্রহণ করবেন এবং এভাবে আমরা আমাদের যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করব, যোগ করেন হিবাতুল্লাহ আখুন্দজাদা।

ধর্মীয় ছুটি চলাকালে দেওয়া বার্তায় আখুন্দজাদার জনসমক্ষে আসার ব্যাপারে তেমন কিছু বলা হয়নি। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, ‘হিবাতুল্লাহ আখুন্দজাদা কান্দাহারে রয়েছেন।’

এ ছাড়া অপর এক মুখপাত্র বলেছিলেন, আখুন্দজাদার ‘শিগগিরই’ জনসম্মুখে আসার কথা রয়েছে। সূত্র: এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ