শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

অটিজমে আক্রান্ত শিশুর সুললিত কণ্ঠস্বর ও বিশুদ্ধ আজানে মুগ্ধ নামাজিরা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবে অটিজমের শিকার এক শিশু তার সুন্দর কণ্ঠস্বর ও মায়াবী চেহারার মাধ্যমে রোগে আক্রান্ত হয়েও অন্যদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। অটিজম মূলত এক ধরনের স্নায়ুবিক বিকাশ-জনিত সমস্যা।

অটিজমে আক্রান্ত সৌদি আরবের এই শিশুর নাম সালেহ। তার একটি ভিডিও ক্লিপ নিউজ চ্যানেল আল-আরবিয়াতে প্রচার করা হয়েছে। সেখানে দেখা গেছে , সালেহ নামের শিশুটি সৌদি আরবের একটি মসজিদের মাইক্রোফোনে আজান দিচ্ছে। এই সময় মসজিদে উপস্থিত লোকজনের সবাই অটিজমে আক্রান্ত সালেহের সুললিত কণ্ঠস্বর ও তার বিশুদ্ধ উচ্চারণ শুনে মুগ্ধ না হয়ে থাকতে পারেননি।

উল্লেখ্য,  সৌদি আরবে অটিজমে আক্রান্ত শিশুদের চিকিৎসার প্রতি প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দেশটির স্বাস্থ্য সুরক্ষা কাউন্সিল-এর তথ্য অনুযায়ী, অটিজমে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ৫০ হাজার পর্যন্ত রিয়ালের বিশেষ বীমার ব্যবস্থা রাখা হয়েছে সৌদি আরবে। এই বীমার অধীনে ৫০ হাজার পর্যন্ত রিয়াল প্রদানের নিশ্চয়তা রয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

সূত্র: আল-আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ