সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

অতিরিক্ত সচিব হলেন ৮৯ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দূতাবাসে কর্মরত ৮৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত যুগ্নসচিব রয়েছেন ৮৭ জন এবং দূতাবাস কর্মকর্তা রয়েছেন দুইজন।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার পদোন্নতির এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া ৮৭ কর্মকর্তাকে পরবর্তী প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়ন না করা পর্যন্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে সৌদি আরব দূতাবাসে কর্মরত মিনিস্টার অ্যান্ড এইচওসি ড. ফরিদ উদ্দিন আহমেদ এবং জার্মানি দূতাবাসে কর্মরত পলিটিক্যাল মিনিস্টার মো. মুর্শীদুল হক খানকেও সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ