শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

কাশ্মীরের জনগণকে ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণকে নিজেদেরন ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ সোমবার প্রতিরক্ষা দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় ইমরান খান এ কথা বলেন।

তিনি বলেন, কাশ্মীরি জনগণের ভাগ্য নির্ধারণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেসব প্রস্তাব পাস হয়েছে তা কার্যকর করার বাধ্যবাধকতা রয়েছে দিল্লির। ইমরান খান বলেন, আমরা আমাদের পক্ষ থেকে মৌলবাদী ভারতের প্রকৃত চেহারা উন্মোচিত করার কাজ অব্যাহত রাখব।

১৯৬৫ সালে ৬ই সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু এবং নিহতদের স্মরণে পাক সরকার আজ প্রতিরক্ষা দিবস পালন করছে।

ইমরান খান বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকে কখনো ভারত শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি মেনে নেয় নি এবং তারা নিকট অতীতে পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ