মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

ভারতে একদিনে ৪২ হাজার আক্রান্ত, মৃত্যু ৩০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩০৮ জনের। আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

তৃতীয় ঢেউয়ের শঙ্কায় থাকা ভারতে প্রায় প্রতিদিনই ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। মাঝে মধ্যে ৩০ হাজারে নামলেও ফের বাড়ছে সংক্রমণ।

দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৪০ হাজার ৫৬৭ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৯ লাখ ৮৮ হাজার ৬৭৩ জন।

শনিবার মোট ৩৮ হাজার ৯১ জন সুস্থ হয়েছেন। ফলে বর্তমানে দেশটিতে সুস্থতার হার ৯৭.৪২ শতাংশ। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ২১ লক্ষ ৩৮ হাজার ৯২ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ