মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

জর্ডানের রাজার সঙ্গে ইসরায়েলি প্রেসিডেন্টের গোপন বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ জানিয়েছেন, তিনি জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাত করেছেন। জর্ডানের রাজধানী আম্মানে তাদের দেখা হয়েছে। তবে তার এই সাক্ষাতের ঘটনা অনানুষ্ঠানিক ছিল। আগে থেকে এ বিষয়ে দু'দেশ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তাদের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ।

শনিবার (৪ সেপ্টেম্বর) ইসরায়েলি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, গত সপ্তাহে আমার সঙ্গে জর্ডানের রাজার দেখা হয়েছে এবং আমাদের দীর্ঘ আলাপ হয়েছে। আমি পুরো সন্ধ্যা তার প্রাসাদে সময় কাটিয়েছি। আমাদের মধ্যে চমৎকার একটি বৈঠক হয়েছে।

হেরজগের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জর্ডান ইসরায়েলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। রাজা দ্বিতীয় আব্দুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, তিনি একজন মহৎ নেতা এবং ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ একজন শাসক।

ওই বিবৃতি অনুযায়ী, রাজা দ্বিতীয় আব্দুল্লাহর প্রাসাদেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দু’দেশের স্থিতিশীলতা, জ্বালানি, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে এই দুই নেতার মধ্যে দীর্ঘ সময় আলাপ হয়েছে। রাজা দ্বিতীয় আব্দুল্লাহর আমন্ত্রণেই জর্ডানে সফর করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট।

এর আগে গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আম্মান সফরে যান নাফতালি বেনেট। সে সময় তিনি রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাত করেন। তার এই সফরে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে পানি ও বাণিজ্য বিষয়ে দু’টি চুক্তি স্বাক্ষর হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ