মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

ত্রাণ গ্রহণে কাবুল বিমানবন্দর চালু, যাত্রী ফ্লাইট শিগগিরই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ত্রাণসামগ্রী গ্রহণের জন্য একটি কারিগরি দল আফগানিস্তানের কাবুল বিমানবন্দর চালু করতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত।

আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

কাবুলে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সাঈদ বিন মুবারাক আল খায়ারিন আল হাজার জানান, এরই মধ্যে কাবুল বিমানবন্দর কার্গো ফ্লাইট চালুর অবস্থায় এসেছে, শিগগিরই যাত্রী পরিবহণকারী বেসামরিক ফ্লাইট চালুর জন্য প্রস্তুত হবে।

আলজাজিরার মতে, কাতারি রাষ্ট্রদূত জানিয়েছেন, আফগান কর্তৃপক্ষের সহায়তায় কাবুল বিমানবন্দরের রানওয়ে মেরামত করা হয়েছে।

এরই মধ্যে আফগানিস্তানের মাজার-ই-শরিফ এবং কান্দাহারের উদ্দেশে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হয়েছে বলেও জানায় আলজাজিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ