মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

তালেবানের সঙ্গে পাকিস্তানের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কাতারে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন তালেবানের একটি প্রতিনিধি দল।

গতকাল শুক্রবার দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন এক টুইট বার্তায় জানান, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও দ্বিপক্ষীয় পারস্পরিক স্বার্থ নিয়ে বৈঠকে আলোচনা হয়।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন অনলাইন জানায়, দোহায় পাকিস্তানি দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তালেবান প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই। আর পাকিস্তানের পক্ষে ছিলেন দেশটির রাষ্ট্রদূত সৈয়দ আহসান রাজা শাহ।

ধারাবাহিক টুইট বার্তায় সুহাইল শাহিন আরও বলেন, উভয় পক্ষ মানবিক সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। আফগানিস্তানের পুনর্গঠন এবং তোরখাম ও স্পিন বলডাক সীমান্তের মানুষের চলাচল নিয়েও আলোচনা হয়েছে। খবরে বলা হয়েছে, পাকিস্তানি রাষ্ট্রদূত তালেবান প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজ আয়োজন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ