মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী

হাইবাতুল্লাহ আখুনজাদাসহ কাবুলে পৌঁছেছেন তালেবানের সব শীর্ষনেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হাইবাতুল্লাহ আখুনজাদাসহ কাবুলে পৌঁছেছেন তালেবানের সব শীর্ষনেতা। আজ জুমার নামাজের পর সরকার গঠনের ঘোষণা করবে তালেবান। সরকারে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার নেতৃত্বে থাকবেন। তালেবানের দুইটি সুত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।

তালেবানের রাজনৈতিক অফিসের প্রধানও এই মোল্লা বারাদার। একই সঙ্গে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই নতুন সরকারে জ্যেষ্ঠ অবস্থান পাবেন।

এক তালেবান নেতা রয়টার্সকে বলেছেন, সব শীর্ষনেতা কাবুলে পৌঁছেছেন। নতুন সরকার ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে সরকার গঠনের আগেই চার মন্ত্রীর নাম ঘোষণা করে তালেবান। তাঁরা হলেন, অর্থমন্ত্রী গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি।

তবে যাদের নিয়েই সরকার গঠন হোক না কেন আফগানিস্তানে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার হাতেই সর্বময় ক্ষমতা থাকবে। সূত্র : রয়টার্স, এএফপি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ