মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

গরুকে ভারতের জাতীয় পশুর স্বীকৃতি দেওয়া উচিত: এলাহাবাদ হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গরুকে ভারতের জাতীয় পশুর স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন এলাহাবাদ হাইকোর্ট।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, সম্প্রতি একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখর কুমার যাদবের সিঙ্গেল বেঞ্চ এ মন্তব্য করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গরু ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। কাজেই গরুকে জাতীয় পশু ঘোষণা করা উচিত এবং যারা এর ক্ষতি করে তাদের শাস্তি পেতে হবে। কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে আইন তৈরির পাশাপাশি গো-রক্ষা হিন্দুদের মৌলিক অধিকার হওয়া উচিত বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

১২ পৃষ্ঠার রায়ে বিচারপতি শেখর কুমার যাদব বলেন, আমরা জানি যখন কোনো দেশের সংস্কৃতি এবং বিশ্বাস আঘাতপ্রাপ্ত হয়, তখন সেই দেশ দুর্বল হয়ে পড়ে। তবে যে মামলায় এমন মন্তব্য করেছেন বিচারপতি যাদব, তাতে মূল অভিযুক্ত জাভেদ আমিনের (৫৯) জামিন আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে গো-হত্যা বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছিল।

হাইকোর্ট জানিয়েছে, এটাই আবেদনকারীর প্রথম অপরাধ নয়। আগেও তিনি গো-হত্যা করেছেন। যা সমাজের সম্প্রীতি নষ্ট করছে। তাকে যদি জামিনে মুক্ত করা হয়, তাহলে আবারও একই অপরাধ করবেন।

এদিকে হাইকোর্টের এ পরামর্শকে স্বাগত জানিয়েছেন উত্তর প্রদেশের মন্ত্রী মহসিন রাজা। তিনি এএনআইকে বলেন, গরুর সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে হাইকোর্টের পরামর্শকে আমরা স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীসহ সবাই এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। গরু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের অংশ। তবে বিরোধীরা বিজেপির সমালোচনা করে বলছে, দলটি ‘গরু’ নিয়ে রাজনীতি করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ