মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

ইরানে বাস খাদে পড়ে নিহত ১৪, আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলের কুর্দিস্তান প্রদেশের পার্বত্য এলাকা মারিভান থেকে কামিয়ারান যাওয়ার পথে একটি মিনিবাস খাদে পড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবর এনডিটিভি’র।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এই দুর্ঘটনাটি ঘটেছে চালকের ভুলের কারণে। এ ঘটনায় ১৪ জন নিহত এবং ১২ জন বাস যাত্রী আহত হন।

তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএর খবরে বলা হয়েছে, ওই দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, সাধারণত ইরানের যোগাযোগ ব্যবস্থা ভালো। তবে বিশ্বের যে সব দেশে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে ইরান তাদের মধ্যে অন্যতম। ইরানে বেশির ভাগ সড়ক দুর্ঘটনাই ঘটে খারাপ ড্রাইভিং এবং যান্ত্রিক ত্রুটির কারণে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ