রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

বান্দরবানে সেনাবাহিনী-বিজিবির যৌথ অভিযান, সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম সীমান্তের চাক পাড়া এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান নিরাপত্তা বাহিনী।

[caption id="" align="aligncenter" width="360"]May be an image of book and text that says 'সদ্যবিদায়ী দেওবন্দের উলুম দেওবন্দ আমাদের চেতনার বাতিঘর। ধুলিকণার অঞ্চলের মুসলমানদের তাঁরাই ঈমানের আকাবির ঐতিহ্যের স্মৃতির স্মৃতির দর্পনে দর্পনে সচ পাচমনমি পাচমনাম হযরত মাওলানা মুফতি সাঈদ আহমাদ পালনপুরি হযরত মুহাম্মদ উসমান হাবিবুর রহমান আজমি আমিনি সাম্ডলি ভলা ይር আবুল কাসিম নোমানি মনীষীর হযরত পাঁচজন আবদুল মনীষী'। মুফতি স্মৃতিচারণ করেছেন হাবিবুর আমিনি আজমি মাওলানা সংক্ষিপ্ত মুহাদ্দিস পরপর যাওয়া বিশিষ্ট মনীষীর রাহবার তাদের মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি দা.বা. মুহতামিম, দারুল দেওবন্দ, ইউ.পি.ভারত অনুবাদ সংযোজন মুফতি নাজমুল ইসল্াম কাসিমী পারে সম্পদ মনীষীদের অনুবাদ সংযোজন কাসিমী করেছেন বাবর মূল্যবান বইটি পাঠকের দিতে দারুল উলুম লাইব্রেরী সত্যিই গর্বিত -দারুল ชีรட વાણજેબ মબাধ ভনেন্া লাইব্রেরী' এ বইটিসহ দারুল উলূম লাইব্রেরীর প্রকাশিত অন্যান্য বই কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

সেনাবাহিনী ও বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে বান্দরবান রিজিয়নের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি জোন এর ছাগলখাইয়া ক্যাম্প হতে সন্দেহভাজন সশস্ত্র সন্ত্রাসী দলকে নির্মুল করার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ আবদুল আজীজ আহমেদ, এসপিপি এর নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির ৮টি টহল দলের সমন্বয়ে উপজেলার চাক পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

এসময় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সন্ত্রাসী গ্রুপের সাথে গুলি বিনিময় হয়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসী গ্রুপের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। প্রায় দেড় ঘন্টা গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনার পর ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

[caption id="" align="aligncenter" width="368"]May be an image of text এ বইটিসহ দারুল উলূম লাইব্রেরীর প্রকাশিত অন্যান্য বই কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ আবদুল আজীজ আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি দূর্গম সীমান্তের চাক পাড়া এলাকায় সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জেএসএস সন্ত্রাসী গ্রুপের সাথে আমাদের গুলি বিনিময় হয়।

প্রায় দেড় ঘন্টা গোলাগুলির পর এক পর্যায়ে জেএসএস সন্ত্রাসী গ্রুপটি পালিয়ে যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ