রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড়

পেরুতে পাথরে ধাক্কা লেগে ৬৫০ ফুট গভীরে বাস, নিহত ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানী লিমার পার্শ্ববর্তী এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুর্ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) পূর্বে অবস্থিত সংকীর্ণ ক্যারেতেরা সেন্ট্রাল সড়কে এই দুর্ঘটনা ঘটে। সংকীর্ণ এই সড়কটি লিমার সঙ্গে আন্দিজ পার্বত্য অঞ্চলকে যুক্ত করেছে।

পেরুর পুলিশ কমান্ডার সিজার সারভ্যানটিস জানান, ‘দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ বছর বয়সী একটি ছেলে শিশু এবং ৩ বছর বয়সী একটি মেয়ে শিশু রয়েছে।’

প্রাণে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। এক সময় বাসটি একটি পাথরে ধাক্কা দেওয়ার পর প্রায় ৬৫০ ফুট গভীরে পড়ে যায়।

এদিকে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। এদিকে দেশটির পুলিশ বিভাগ টুইটারে দেওয়া এক বার্তায় দেশটির জানায়, জীবিতদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ