মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

মাদরাসা শিক্ষাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন:বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, দ্বীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের দারপ্রান্তে। শিক্ষার্থীরা বিভিন্ন নেশা ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এতে দেশ ও জাতি ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তাই শিক্ষা ব্যবস্থা ও আগামী প্রজন্মকে বাঁচাতে হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিকল্প নেই। সুতরাং মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। তিনি গ্রেফতারকৃত আলেম-উলামা ও দলীয় নেতা কর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান। তিনি সংগঠনের নেতা কর্মীদেরকে সংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

তিনি আজ পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, নির্বাহী সদস্য মাওলানা সাব্বির আহমদ উসমানী, ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, সহ-সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহীম সাঈদ, মদিনা শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত মিতুল প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ