মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


ভারতে কমেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতে মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার দেশটির গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৫০ জনের।

এর আগে সোমবার ৪২ হাজার ৯০৯ জন আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৮০ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৮ হাজার ৫৬০ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৮৮০ মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ