রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড়

জাতিসংঘের ফিচারড স্পিকারের সম্মান পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাতিহা আয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কে বসবাস করা বাংলাদেশি বংশোদ্ভূত অসম্ভব প্রতিভাধর ছোট্ট ফাতিহা আয়াত আবারও জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখবেন।

শুধু তাই নয়, সংস্থাটি তাকে ফিচারড স্পিকারের সম্মান দিচ্ছে। ১৭২ জন স্পিকারের মধ্যে মাত্র ৮ জন পাচ্ছেন এই বিরল সম্মান, যার মধ্যে ফাতিহা আয়াত একমাত্র মুসলিম ও এশিয়ান।

বাংলাদেশি বংশোদ্ভূত ৯ বছর বয়সী এই শিশু এর আগেও একাধিকবার জাতিসংঘে বক্তব্য রেখেছেন। এবার আসছে সেপ্টেম্বরে সংস্থাটির সাধারণ অধিবেশনে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ফাতিহা নিজেই।

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ফাতিহা জানান, আসছে সেপ্টেম্বরে জাতিসংঘের ৭৬তম সাধারণ সম্মেলনে ‘সাইন্স সামিট অ্যাট ইউএনজিএ৭৬’ ইভেন্টে আমার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফাতিহা আরও লিখেছেন, দুটি বিষয়ে আমাকে বক্তব্য দিতে হবে। ১. উইম্যান ইন সায়েন্স। ২. সাপোর্টি স্পেস সাইন্স, ডিজিটাল স্কিলস অ্যান্ড কিডস ডেমোক্রেসি ইন আওয়ার ওয়ার্ল্ড। জাতিসংঘে অংশগ্রহণ সাফল্যমণ্ডিত করতে সবার কাছে দোয়া চেয়েছেন ছোট্ট ফাতিহা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ