মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

নারায়ণগঞ্জ জেলা কারাগারের পাশে জুটের গোডাউনে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা কারাগারের পাশে কয়েকটি পলিথিন ও জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

রোববার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজিগঞ্জ ও মণ্ডলপাড়ার ৪টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারের দক্ষিণ পাশের দেয়ালের কাছে ও মার্স সিএনজি পাম্পের পিছনে বাঁশের বেড়া ও টিনের চাল দিয়ে তৈরি রুবেল ও সোহেলের পলিথিনের গোডাউন। এছাড়াও মনু মিয়া, কালু মিয়া, জনিসহ ৫/৬ জনের জুটের গোডাউন দিয়ে ব্যবসা করেন।

রাত ৯টায় হঠাৎ তাদের কোনো একটি গোডাউন থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা প্রায় কয়েকশ ফুট উঁচুতে উঠে আতঙ্কের সৃষ্টি করে। ওই সময় আশপাশে থাকা সকল লোকজন দ্রুত দূরে সরে যায়। আগুনে প্রায় ৫-৬ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের গোডাউনের ছাই ছাড়া কিছুই নেই। তবে ক্ষতিগ্রস্ত কাউকেই আশপাশে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ৪টি ইউনিট দিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের পাশে কারাগার ও সিএনজি পাম্পের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সকলেই আতঙ্কে ছিলেন। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ