মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


এইচএসসি পরীক্ষার্থীদের সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

আজ সোমবার (৩০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

সংশোধিত অ্যাসাইনমেন্টের বিষয়গুলো হলো- ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র। আদেশে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে পঞ্চম সপ্তাহের জন্য গত ২৩ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র সংশোধন করে পাঠানো হয়েছিল। সংশোধিত অ্যাসাইনমেন্ট আজ আবার পাঠানো হলো।

আদেশে আরও বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টগুলো প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হলো।

এদিকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। রোববার (২৯ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনতে সপ্তাহের ইংরেজি, পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে। এটি শিক্ষার্থীদের বাসার কাজ হিসেবে দেয়া হলো।

নির্দেশনায় আরও বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টগুলো প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে অভিভাবক বা শিক্ষার্থীদের কাছ থেকে এসব অ্যাসাইনমেন্ট বুঝে নেবে।

সেই সঙ্গে চলমান রয়েছে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। গত বছর মার্চে অতিমারি করোনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ, বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ধাপে ধাপে বিভিন্ন খাতে ছন্দ ফিরলেও শিক্ষা প্রতিষ্ঠা