মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ডেঙ্গুতে ২৯ দিনে ৩০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে মারা গেছেন একজন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪২ জন মারা গেছেন, যার মধ্যে ৩০ জনই মারা গেছেন আগস্ট মাসে।

আজ রোববার (২৯ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ নিয়ে দেশে মোট নয় হাজার ৮৫৭ জনের ডেঙ্গু ধরা পড়েছে, যার মধ্যে সাত হাজার ১৯৯ জনের ধরা পড়েছে চলতি মাসে। মোট শনাক্তের মধ্যে ৭৭১ জন ঢাকার বাইরের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২০২ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫০ জন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১২৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকার আছেন ৯৮০ জন, বাকি ১৪৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ৯ হাজার ৮৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৮ হাজার ৬৯০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ