মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ রেলস্টেশনের কাছে বলাশপুর এলাকায় ঢাকাগামী হাওড় এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে সুপার জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার (২৭ আগস্ট) সকালে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনের কাছে বলাশপুর এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই বগির চারটি চাকা পড়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে কেওয়াটখালী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। বেলা ২টা নাগাদ উদ্ধারকাজ সম্পন্ন হলে ওই তিনটি রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ